× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয় পেল ভারত ও আফগানিস্তান

admin
হালনাগাদ: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

ক্রিকেট ডেস্কঃ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আজ অনুষ্ঠিত হচ্ছে ৩টি ম্যাচ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নেপালকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। অন্যদিকে সিলেটে কানাডাকে ৪ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। আর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের দেয়া ২১৩ রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড।

কুয়াশার কারণে মিরপুরে খেলা শুরু হতে দেরী হওয়ায় ২ ওভারে কমিয়ে ম্যাচ করা হয় ৪৮ ওভারের। টস জিতে আসরে চমক জাগানো দল নেপালকে ব্যাট করতে পাঠায় ভারত। কিন্তু ইনিংসের প্রথম ওভারেই ধামালার উইকেট হারায় নেপাল। এরপর ভারতের দুই পেসার আভেশ খান ও খলিল আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালের রান তোলার গতি কমে যায়। তার সাথে যোগ হয় নিয়মিত উইকেট হারানো। ফলে দলীয় ৯৯ রানেই টপ অর্ডারের ৬ ব্যাটসম্যানকে হারায় নেপাল।

তবে সান্দীপ সুনার, রাজবীর সিং ও প্রেম তামাংয়ের ব্যাটে লড়াই করার মত পুঁজি সংগ্রহ করার দিকে এগুতে থাকে তারা। সান্দীপ দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন। রাজবীর ৩৫ ও তামাংয়ের ২৯ রানে নির্ধারিত ৪৮ ওভারে ৮ উইকেটে ১৬৯ রানের স্কোর পায় নেপাল। দুর্দান্ত বল করা ভারতের আভেশ খান নেন ৩ উইকেট। জবাবে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রিশাব ও ইশান। ওভার প্রতি ১০ রান তুলতে থাকেন দুই ওপেনার।

উদ্বোধনীতে ১২৪ রান যোগ করে, অধিনায়ক ইশান আউট হন ব্যক্তিগত ৫২ রানে। অন্যদিকে মাত্র ১৮ বলে ফিফটি তুলে নেয়া রিশাব আউট হন ২৪ বলে ৭৮ রান করে। শেষ পর্যন্ত মাত্র ১৮ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ভারত।


এ ক্যটাগরির আরো খবর..