× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

তিন আসনে উপনির্বাচনে মনোনয়ন সংগ্রহ ২১ আ:লীগ প্রার্থীর

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৪ জুন, ২০২১

জাতীয় সংসদের ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপ নির্বাচনে শুরু হয়েছে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি। গত বুধবার (২ জুন) তিনটি আসনের উপনির্বাচনে তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

আজ শুক্রবার (৪ জুন) প্রথম দিনেই ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান বলেন, প্রথম দিনে তিনটি আসনে দলীয় প্রার্থী হতে মোট ২১ প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরমধ্যে ঢাকা-১৪ আসনে ৬ টি, সিলেট-৩ আসনে ৭টি ও কুমিল্লা-৫ আসনে ৮টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

শুক্রবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ঢাকা ১৪ আসনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপী, ফুয়াং ফুডসের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফুল হক চৌধুরীসহ ৬ জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

সকাল থেকেই প্রার্থীর নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় কার্যালয়ে হাজির হয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

শুক্রবার বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করে মাইনুল হোসেন খান সংবাদমাধ্যমকে বলেন, ‘জীবনের শুরু থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। ছাত্রলীগ থেকে যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। নেত্রী আমাকে বিশ্বাস করে যুবলীগের দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে ঢাকা ১৪ আসনের উপ-নির্বাচনে সেভাবে দলীয় সমর্থন দেন তাহলে নৌকাকে বিজয়ী করতে কাজ করব। তাছাড়া, দল যাকেই নৌকা প্রতীক দেবেন তার জন্যই কাজ করবেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা।’

এছাড়া একই দিনে সিলেট-৩ আসন থেকে নির্বাচন লড়তে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমানসহ মোট ৭ জন মনোনয়ন প্রত্যাশী ও কুমিল্লা-৫ আসন থেকে  ৮ জন প্রার্থী প্রথম দিনে মনোনয়ন ফরম কিনেছেন।

আগামী ১৪ জুলাই তিনটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তিনটি আসনেই ইভিএম পদ্ধতিতে নির্বাচন হবে।

ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আসলামুল হক, সিলেট-৩ আসনে মাহমুদুস সামাদ চৌধুরী ও কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে আসন তিনটি শূণ্য হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..