× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

তারেক রহমানের ঈদ উপহার চরফ্যাশন উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিতরণ

admin
হালনাগাদ: শুক্রবার, ৭ মে, ২০২১

কামরুজ্জামান শাহীন,ভোলা॥ গনতান্ত্রিক আন্দোলনে গুম, খুন ও নির্যাতিত ভোলার চরফ্যাশনের ৬ টি পরিবারের জন্য প্রতিবছরের ন্যায় এবারও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ঈদ উপহার তাদের বাসা-বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক চরফ্যাশন-মনপুরার মা,মাটি ও মানুষের সন্তান মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় চরফ্যাশন উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল এসব উপহার সামগ্রী তাদের বাড়িতে গিয়ে পরিবারের কাছে পৌঁছে দেন।

বৃহস্পতিবার চরফ্যাশন উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ আরিফ ফরাজী’র নেতৃত্বে এ উপহার গুম, খুন ও নির্যাতিত ৬টি পরিবারের সদস্যদের বাড়ি গিয়ে হাতে তুলে দেওয়া হয়।
যাদের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার-চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি দীর্ঘদিন পঙ্গুত্ব অবস্থায় জীবন যাপন করছেন মীর মাজেদুর রহমান। সাবেক চরফ্যাশন উপজেলা ছাত্রদল সভাপতি শহীদ আব্দুর রাজ্জাক রাজা, সাবেক ছাত্রদল নেতা শহীদ মোঃ আরিফুর রহমান মুকুল, বিএনপি নেতা শহীদ মোঃ হারুনুর রসিদ হারুন মাষ্টার, ছাত্রদল নেতা শহীদ মোঃ হারুনুর রসিদ ও মোঃ সালাউদ্দিন মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আরিফ ফরাজী, সদস্য সচিব মোঃ কাজী অনিক, চরফ্যাশন পৌরসভা ছাত্রদল আহবায়ক মোঃ নুরুনুদ্দিন আখন, সদস্য সচিব মোঃ ইয়াজুল ইসলাম, চরফ্যাশন সরকারী কলেজ ছাত্রদল আহবায়ক মোঃ এমরান ফরাজী, সদস্য সচিব মোঃ মেহেদী হাসান মিয়াজী।

এব্যাপারে ভোলা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মোঃ নূরে আলম জানান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফ মাহমুদ জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে গুম, খুন ও নির্যাতিত পরিবারের জন্য এই ঈদ উপহার।


এ ক্যটাগরির আরো খবর..