× Banner
সর্বশেষ
জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ

গণপরিবহন চালুর দাবিতে যশোরে শ্রমিকদের বিক্ষোভ

Dutta
হালনাগাদ: রবিবার, ২ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Jashore-labor-rally.jpg

যশোর প্রতিনিধি: গণপরিবহন চালুর দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন ও যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে যশোর শহরের মণিহার বাস টার্মিনাল এলাকা ও চাঁচড়া চেকপোস্ট মোড়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মণিহার চত্বরে আজিজুল আলম মিন্টুর সভাপতি ও চাঁচড়া চেকপোস্ট মোড়ে বিশ^নাথ ঘোষ বিষুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এসময় নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারির কারণে সরকার লকডাউন ঘোষণা ও গণপরিবহন বন্ধ করে। কিন্তু এরপর স্বাস্থ্যবিধি মেনে মার্কেট, কল-কারখানা, বিভাগীয় ও জেলা শহরের যানবাহন চলাচলের অনুমতি দেয়। কিন্তু দূরপাল্লার গণপরিবহন অদ্যবধি বন্ধ রয়েছে। এতে করে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছে শ্রমিকরা।

এ অবস্থায় শ্রমিকদের পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবি জানান তারা। একইসাথে প্রধানমন্ত্রী ঘোষিত নগদ অর্থ ও ১০ টাকা কেজি দরে খাদ্য সহায়তা দেবার দাবি জানান নেতৃবৃন্দ।

সভার আগে শ্রমিকরা একই দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


এ ক্যটাগরির আরো খবর..