× Banner
সর্বশেষ
আজ বুধবার (৮ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ৮ জুলাই বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউইয়র্কে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ১৩ মিনিটে তিন গোল, ২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উৎসাহ-উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন কালকিনিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

পুরান ঢাকার রাসায়নিক গুদামে আগুন নিয়ন্ত্রণে, নিহত ২

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় একটি আবাসিক ভবনের নিচতলায় রাসায়নিক গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার (২৩ এপ্রিল) সেহরির সময় রাত ৩টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন ভবনটির নিরাপত্তারক্ষী ছিলেন। আরেকজন নারী।

অগ্নিকাণ্ডে ওই ভবনের ছাদে আটকা পড়েন ভবনের বাসিন্দারা। তাদেরকে জানালা ও বারান্দার গ্রিল কেটে বের করে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিনকর্মীসহ ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদেরকে মিটফোর্ট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন করে হতাহত বাড়ার আর শঙ্কা নেই।

প্রত্যক্ষদর্শী এক বাসিন্দা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে রাসায়নিক গুদামে আগুনের সূত্রপাত ঘটেছে।

পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমানিটোলায় ছয়তলা ভবনটিতে নিচতলায় কেমিকেলের গোডাউন ও কয়েকটি দোকান রয়েছে এবং দোতলা থেকে পাঁচতালা পর্যন্ত লোকজন বসবাস করে।

এরআগে ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে অবৈধভাবে পরিচালিত কেমিকেলের গুদামে আগুন লেগে ১২৪ জনের মৃত্যু হয়। এছাড়া ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুরিহাট্টা এলাকায় ভয়াবহ আগুনে অন্তত ৬৭ জনের মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..