× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক

কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণে শিশু নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Bomb-blast.jpg

যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার পল্লীতে ককটেল বোমার বিস্ফোরণে আব্দুর রহমান নামে (৫) নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন শিশুটির মা ও বোন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সালাউদ্দিন জানান, বৃহস্পতিবার উপজেলার বাউশলা গ্রামের মিজানুর রহমান, শিশুপুত্র আব্দুর রহমানসহ (৫) মাঠে তাদের স্যালোমেশিন আনতে যায়। স্যালোমেশিনটি বাড়ি আনার পর সেটা মেরামত করার জন্য সাথে থাকা ব্যাগ খুলে ভিতরের মালামাল নিচে ফেলে এতে বোমার ভিতরে থাকা একটা কৌটা বিস্ফোরিত হয়। এসময় সেখানে থাকা আব্দুর রহমান ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় তার মা নিলুফা বেগম (৩০) ও বোন মারুফা (৩)। গুরুতর আহত নিলুফা ও মারুফাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

তিনি আরো জানান, মিজানুর রহমানের পরিত্যক্ত স্যালোমেশিনের ঘরে কেউ বোমাটি রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। এজন্য সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..