× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তাইওয়ানে টানেলের ভেতর ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত কমপক্ষে ৩৬

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/The-train-derailed.jpg

তাইওয়ানে টানেলের ভেতর ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত কমপক্ষে ৩৬ আরোহী। শুক্রবারের এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০০ মানুষের কাছাকাছি আহত।

ফায়ার ব্রিগেডের তথ্য অনুসারে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও, যাদের বেশিরভাগের অবস্থাই সংকটাপন্ন। বাকিদের উদ্ধারে ফায়ার ব্রিগেডের সাথে সহযোগিতায় এগিয়ে এসেছেন স্থানীয়রা। খবর আলজাজিরার।

দেশটির গণমাধ্যমগুলো বলছে— ৩৫০ আরোহী নিয়ে তাইতুং শহরে যাত্রা করছিল ট্রেনটি। কিন্তু স্থানীয় সময় সকাল ৯টা ২৮ মিনিটে হুয়ালিয়েন অঞ্চলের একটি টানেলে ঢোকার পরই ঘটে দুর্ঘটনা। টানেলের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয় অন্তত চারটি বগি। হতাহতদের উদ্ধারে উদ্ধারকর্মীদের সহযোগিতা করেন স্থানীয় বাসিন্দারাও।


এ ক্যটাগরির আরো খবর..