× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

রংপুরে কম্বাইন্ড হারভেষ্টার মেশিন ব্যবহারে উৎসাহ বাড়ছে কৃষকদের

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Harvester-Mechin-1.jpg

দিপক রায়, রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে ধান ও গম মাড়াইয়ের কাজে বৃদ্ধি পাচ্ছে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহার। চলতি মৌসুমে গম কাটাই-মাড়াই কাজে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহার করতে দেখা গেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর তারাগঞ্জ উপজেলায় গম চাষে লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪২০ হেক্টর। কৃষি বিভাগের নিরলস প্রচেষ্টায় অনেক তামাক চাষীদের প্রণোদনা ও প্রদর্শনী এবং কৃষকদের ব্যক্তিগত উদ্যোগে গম চাষ করায় এবছর তারাগঞ্জ উপজেলায় লক্ষমাত্রা ছাড়িয়ে ৪৩০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। বিগত ২০২০ সালে লক্ষমাত্রা ছিল ৪২০ হেক্টর, কিন্তু গম চাষ হয়েছিল ৩৯০ হেক্টরে। এর আগের বছর অর্থাৎ ২০১৯ সালে লক্ষমাত্রা ছিল ৩৭৪ হেক্টর, কিন্তু গম চাষ হয়েছিল ২২৫ হেক্টরে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গম চাষীরা গম কাটাই-মাড়াইয়ের কাজে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহার করছে। উপজেলার সয়ার ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামের কয়েকজন গম চাষী পাশর্^বর্তী সৈয়দপুর উপজেলা থেকে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ভাড়ায় নিয়ে এসে গম কাটাই-মাড়াইয়ের কাজ করছেন। সেখানে দায়িত্বরত উপ-সহকারি কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, এই এলাকার (শ্যামগঞ্জ) দেবেন্দ্র, সলমন চন্দ্র, ধনঞ্জয়, ডাবলু চন্দ্রসহ কয়েকজন গম চাষী গম কাটাই-মাড়াইয়ের কাজ করার জন্য সৈয়দপুর থেকে নিজেদের উদ্যোগে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ভাড়ায় নিয়ে এসে গম কাটাই-মাড়াই করছে। তারা প্রতি বিঘা জমি কাটাই-মাড়াইয়ের জন্য ৩ হাজার টাকা ভাড়া হিসেবে মেশিনটি নিয়ে এসেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ধীবা রানী বলেন, কৃষকরা এখন অনেকটাই সচেতন। তাই তারা যাদের সামর্থ্য আছে এসব মেশিন ক্রয় করে নিচ্ছে আর যাদের সামর্থ্য নেই তারা মেশিন ভাড়ায় নিয়ে এসে যন্ত্রের সাহায্যে এসব কাজ করছে।

উপজেলা কৃষি অফিসার উর্মি তাবাসসুম বলেন, সরকার কৃষিকে বাণিজ্যিক রূপে রূপান্তরিত করার লক্ষ্যে খামার যান্ত্রিকীকরণের উদ্যোগ নিয়েছে। তারই প্রেক্ষিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ে সরকার কৃষকদের ভর্তুকি দিয়ে যাচ্ছে। এরফলে কৃষকরা এখন যন্ত্রের সাহায্যে কৃষি কাজ করতে আগ্রহী হয়ে উঠছে।


এ ক্যটাগরির আরো খবর..