× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঝিনাইদহ কালীগঞ্জে ট্রাক চাপায় শিশু নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৭ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Children-killed-by-truck.jpg

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের চাপায় আবু হুরইরা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের কেয়াবাগান নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত আবু হুরাইরা কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামের আশাদুল ইসামের ছেলে। এসময় স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

স্থানীয়রা জানায়, নিহত শিশু আবু হুরাইরা মায়ের সাথে আত্মীয় বাড়ি থেকে এসে বাড়ির কাছে রাস্তার পাশে নামে। এরপর মা তাকে দাড় করিয়ে রেখে রাস্তার অপর পাশে সাথে থাকা ব্যাগ রাখতে যায়। এসময় শিশুটিও মার পিছু পিছু রাস্তার পার হতে গেলে একটি দ্রুতগামি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

কালীগঞ্জ হাইওয়ে থানার ওসি মেজবা উদ্দীন সংবাদ পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে বলেন, কুষ্টিয়া থেকে বালি বোঝায় একটি ট্রাক যশোর দিকে যাচ্ছিল। পথিমধ্যে কেয়াবাগান নামক স্থানে পৌছালে রাস্তা পার হওয়া শিশুটিকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।


এ ক্যটাগরির আরো খবর..