× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নবীগঞ্জে বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ড

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/paoyar-plant.jpg

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীর তীরবর্তী স্থানে অবস্থিত বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দমকল বাহিনী ও পাওয়ার প্ল্যান্টের অগ্নিনির্বাপক কর্মীরা প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। ২২ মার্চ সোমবার সকাল ৯টায় বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের সাউথ-৩ প্লান্টে  এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানাগেছে।
জানা যায়, সকালে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামে অবস্থিত বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের প্যানেল বোর্ডে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে  নবীগঞ্জ ফায়ার স্টেশনের একদল দমকল বাহিনী ও বিবিয়ানা প্ল্যান্টের অগ্নি নির্বাপক কর্মীরা প্রায় দেড়ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি । এ ব্যাপারে নবীগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জাকির আহমেদ বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের প্যানেল বোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। এ বিষয়ে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের সহকারী ইঞ্জিনিয়ার তৌহিদ আহমেদ বলেন, বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের প্যানেল বোর্ডে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..