× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তিন প্রজন্মই গেলো বাঘের পেটে

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/attack-26.jpg

তিন ভাই একসঙ্গে সুন্দরবনে গিয়েছিলেন গোলপাতা কাটতে। মঙ্গলবার কাচিকাটার উত্তর খালে জঙ্গলে নেমে গোলপাতা কাটছিলেন বাওয়ালীরা। হঠাৎ বাঘের হানা।

কালুকে ধরে নিয়ে যায় সুন্দরবনের বাঘ। সঙ্গীরা পিছু নেন। বিকেলের মধ্যেই বাঘের মুখ থেকে কেড়ে আনেন কালুর মরদেহ। গভীর রাতে লাশ নিয়ে লোকালয়ে ফেরেন বাওয়ালীরা।

কালুর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছোট কুকুর গ্রামে।

জানা যায়, তার বাবা আতিক গাজী ও দাদাকেও খেয়েছিল সুন্দরবনের বাঘ।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে সুন্দরবনের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে গোলপাতা আহরোণের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা জি এম মাসুম বিল্লাহ জানান, এর আগে কালুর বাবা ও দাদা সুন্দরবনে বাঘের হামলায় নিহত হন।

আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সালে বাবু জানান, ১০ বছর আগে তার বাবাকে একই এলাকার একই স্থান থেকে বাঘে ধরে নিয়ে যায়। পরে কালাম এলাকাবাসী ও বন বিভাগের লোকদের সাথে নিয়ে বাবার লাশ উদ্ধার করে আনে। নিয়তির কি নির্মম খেলা তাকেও সেখান থেকে বাঘে ধরে। তার মৃতদেহটিও সেখান থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদের তরফ থেকে কালামের পরিবারকে কিছু সহযোগিতা করা হয়েছে। বাঘের হামলায় নিহত হলে সরকারি কিছু অনুদান পাওয়ার কথা। কিন্তু অনেকে সেটি পায় না। বাঘের হামলায় নিহত হলে পারিবারকে এক লাখ টাকা ও আহত হলে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দেয়ার সরকারি নিয়ম আছে।


এ ক্যটাগরির আরো খবর..