মোঃ মাসুদুর রহমান শেখঃ বেনাপোল (যশোর): বেনাপোল বাজারের দূর্গাপুর মোড়ে ট্রলির ধাক্কায় নজরুল ইসলাম (৬০)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ বুধবার( ১০ মার্চ) সকাল সাড়ে ১১ টার সময় বেনাপোল বাজারে এ দূর্ঘটনায় ঘটেছে।
নিহত নজরুল ইসলাম বেনাপোল পোর্ট থানাধীন ঘিবা গ্রামের মৃত রহমান বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষ দর্শী জানান, সকাল সাড়ে ১১ টার সময় এক মোটরসাইকেল আরোহী বেনাপোল বাজারের দূর্গাপুর মোড় অতিক্রম করার সময় ইট বোঝায় একটি ট্রলি পিছন থেকে ধাক্কা দেয়। এসময় ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী পড়ে গেলে ইট বোঝায় ট্রলিটি মোটরসাইকেল আরোহীর নজরুল ইসলামের পেটের উপর দিয়ে চলে গেলে গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে। এবং ঘাতক ট্রলি চালককে আটকের চেষ্টা চলছে। এছাড়া লাশ ময়নাতদন্তের জন্য মরগে পাঠানো হয়েছে।