× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সালথায় রোটারী ক্লাব অব উত্তরার বিভিন্ন অনুদান প্রদান

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/saltha-photo.jpg

 সালথা (ফরিদপুর): রোটারী ক্লাব অব উত্তরার উদ্যোগে ফরিদপুরের সালথায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন অনুদান প্রদান করা হয়েছে। অনুদানের মধ্যে ৪০ জন হতদরিদ্রকে ১টি করে ছাগল প্রদান, ৩০ জন সন্তান সম্ভাব্য নারীকে পুষ্টি খাদ্য সামগ্রী ও ১০ জন মহিলাকে ১টি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিণা বেলায়েত হোসেন উচ্চ-বিদ্যালয় মাঠে এসব অনুদান বিতরণ করা হয়। এ ছাড়া রোটারী ক্লাব অব উত্তরা ঝিলমিল ও রোটারী ক্লাব অব ফরিদপুর এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প বসিয়ে ৬ জন চিকিৎসকের মাধ্যমে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

কক্সবাজার প্রাসাদ প্যারাডাইস হোটেলের চেয়ারম্যান ও হরিণা উচ্চ-বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, ডা. মোঃ মোয়াজ্জেম হোসেন, রোটারী ক্লাব উত্তরা সভাপতি শাহ সৈয়দ নাজমুল হক রিপন, রোটারী ক্লাব উত্তরা ঝিলমিলের চ্যাটার সভাপতি উলফাত জাহান মুন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..