× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

আগামী ২৮ ফেব্রুয়ারি একটি ভোট যুদ্ধে বিজয় হয়ে ঘরে ফিরবেন কেন্দ্রীয় যুবদল নেতা মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

কামরুজ্জামান শাহীন,ভোলাঃ প্রত্যেকে নিজেকে প্রার্থী মনে করে আগামী ২৮ ফেব্রুয়ারি একটি ভোট যুদ্ধে বিজয় হয়ে ঘরে ফিরবেন। ভোলার চরফ্যাশন পৌর বিএনপি’র আয়োজনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী মো. হুমায়ুন কবির সিকদারের নির্বাচনী কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও চরফ্যাশন মনপুরার কৃতিসন্তান মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।

শনিবার (২০ফেব্রুয়ারি) দুপুরে চরফ্যাশন পৌরসভা বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রার্থীর নির্বাচনী প্রধান কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

কর্মী সভায় চরফ্যাশন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. মমিনুল ইসলাম ভূট্রেুার সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তৃতা করেন- কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও চরফ্যাশন মনপুরার কৃতিসন্তান মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন ভোলা জেলা সাবেক ছাত্রদল ও যুবদলের সভাপতি, ভোলা জেলা বিএনপি’র সহ-সাধারন সম্পাদক মো. ইয়ারুল আলম লিটন, চরফ্যাশন উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি, বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী মো. হুমায়ুন কবির সিকদার, ভোলা জেলা যুবদলের সভাপতি আলহাজ¦ মো. জামাল উদ্দিন লিটন, ভোলা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন প্রমূখ।

বিশেষ অতিথির হিসেবে বত্তৃরা বলেন, আ’লীগ এখন জনগনের দল নয়,আ’লীগ এখন প্রশাসনের দলে পরিনত হয়েছে। একদিন ঘুম থেকে উঠে দেখবের আ’লীগ ক্ষমতায় নেই। ইতিহাস বলে যে দল দীর্ঘদিন ক্ষমতায় থাকে সেই দলটি জনগন হতে দূরে সরে যায়। ভোটার বিহীন বাকশালী সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হলে ২৮ ফেব্রæয়ারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারণ্যের অহংকার তারেক রহমানের মনোনীত প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তারা বলেন দলের মধ্যে পদ-পদবী ও মনোনয়ন নিয়ে প্রতিযোগীতা তাকলেই পারে যে কোন গনতন্ত্র দলে। যখন মনোনয়ন নিয়ে ফয়সালা হয়ে যায় তখন দল যাকে মনোনয়ন দিয়েছে সকল ভেদাভেদ ভূলে বিএনপি ও ধানের শীষ প্রার্থী পক্ষে কাজ করা।
এসময় আরো উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

কর্মী সভাটি পরিচালনা করেন, সাবেক চরফ্যাশন উপজেলা ছাত্রদল সভাপতি, উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক মো. আহসান উল্লাহ বাহার।


এ ক্যটাগরির আরো খবর..