× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সদরপুরে ড্রাম ট্রাক চাপায় প্রাণ দিল সবজি বিক্রেতা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Litton-Sheikh.jpg

নাজমুল হাসান নিরব,ফরিদপুর: ফরিদপুরের সদরপুরে বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ড্রাম ট্রাক চাপায় লিটন শেখ (৩৫) নামে এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। উপজেলার গোয়ালন্দ-তাড়াইল বাইপাস সড়কের চরডুবাইল চৌরাস্তার মোড় নামক স্থানে বিপরীতদিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের চাপায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লিটন শেখ ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের দোপপাশা গ্রামের মৃত শেখ নুরু ইসলামের পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়,লিটন শেখ প্রতিদিনের ন্যায় ভ্যান যোগে সবজি বিক্রি করতে বের হলে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে সেখানেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ট্রাকসহ ঘাতক চালক গোলাম মাওলাকে আটক করেছে। এ ব্যাপারে সদরপুর থানায় নিহতের ভাই বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।


এ ক্যটাগরির আরো খবর..