× Banner
সর্বশেষ
উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভা

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Exchange-meeting.jpg

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ ডিসরাপটিং ক্রস বর্ডার ট্রাফিকিং নেটওয়ার্ক ইন যশোর মানব পাচার প্রতিরোধে মতবিনিময় বৈঠক হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার সময় ব্র্যাকের আয়োজনে বেনাপোল পৌরসভার কনফারেন্সরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় সভাপতিত্ব করেন বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু।
সীমান্ত দিয়ে মানব পাচার প্রতিরোধে সাহাবুদ্দিন মন্টু ব্র্যাকের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, সীমান্তের আইন শৃংখলা বাহিনীকেও দায়িত্বতার সাথে কাজ করতে হবে। এবং ব্র্যাককে মানব পাচার প্রতিরোধে সীমান্তের মানুষকে সহযোগিতা করতে হবে। আজ এক শ্রেনীর দালালরা চাকুরী সহ বিভিন্ন ভাল কাজের প্রলোভন দেখিয়ে শিশু সহ নারীদের পাচার করছে। এটা আমাদের জন্য কলংকের। তাই ওই সব দালাল পাচারকারীদের চিহিৃত করে আইনের কাঠ গড়ায় নিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক এর যশোর জেলা সিনিয়র ম্যানেজার মোঃ আশরাফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার জাহানারা বেগম, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, বেনাপোল পৌর আওয়ামী যুবলীগ এর আহবায়ক সুকুমার দেবনাথ. কাউন্সিলার মিজানুর রহমান, আঃ জব্বার, জুলেখা বেগম, কামরুন্নাহার আন্না, বন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আজিজুল হক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান শিক্ষক প্রতিনিধি মোঃ মোকলেছুর রহমান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..