× Banner
সর্বশেষ
সিলেটে বিমান থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার কালীগঞ্জে আত্নহত্যা করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দু’ পা হারালেন যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার উপমহাদেশের নারী শিক্ষার আলোকবর্তিকা পাইকগাছার ‘ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়’ খাল পুনঃখননে ৭৩ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত দিলেন সালথার ইউএনও বৈরী আবহাওয়ায় আলফাডাঙ্গা পৌর বিএনপির সব ওয়ার্ড সম্মেলন স্থগিত মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালকের পাইকগাছার লোনাপানি কেন্দ্র পরিদর্শন  বিশ্ব জনসংখ্যা দিবসে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল শ্রেষ্ঠত্ব পুরস্কার 

৪১তম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী –রাষ্ট্রপতির বাণী

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
নৌ নিরাপত্তা সপ্তাহে রাষ্ট্রপতির বাণী

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আগামীকাল ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪১তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

“বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪১তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে আমি বাহিনীর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকে আনসার বাহিনী আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে এ বাহিনীর সদস্যদের রয়েছে গৌরবময় অবদান। ভাষাশহীদ আব্দুল জব্বার এই বাহিনীরই আনসার কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধের শুরুতে আনসার বাহিনীর ৪০ হাজার থ্রি-নট-থ্রি রাইফেলই ছিল প্রধান হাতিয়ার। আমি ৫২’র ভাষা আন্দোলনে শহীদ আনসার কমান্ডার আব্দুল জব্বার, ৭১’র মুক্তিযুদ্ধে শহীদ ৬৭০ জন বীর আনসার সদস্যসহ বিভিন্ন সময়ে যারা আইনশৃঙ্খলা রক্ষায় আত্মত্যাগ করেছেন তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল বাহিনী। নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি এ বাহিনী যুব ও নারী সমাজকে বিভিন্ন পেশায় বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণজনিত মহামারির মধ্যেও এ বাহিনীর সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ‘শান্তি শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’- এ মূলমন্ত্রে দীপ্ত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য জাতিগঠনে অব্যাহত প্রয়াস চালাবেন – এ প্রত্যাশা করি।

আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪১তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে আয়োজিত সকল কার্যক্রমের সফলতা এবং বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

জয় বাংলা।


এ ক্যটাগরির আরো খবর..