× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

উত্তরাখণ্ডে তুষার ধসে আটকে পড়া ১৬ শ্রমিক অবিশ্বাস্যভাবে বেঁচে ফিরলেন

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
অবিশ্বাস্যভাবে বেঁচে ফিরলেন

ভারতের উত্তরাখণ্ডে তুষার ধসে এখনো পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হলেও আটকে পড়া ১৬ শ্রমিক অবিশ্বাস্যভাবে বেঁচে ফিরেছেন।

রবিবার ৭ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠে হিমবাহ ভেঙে তুষার ধসে একটি টানেলে আটকে পড়া ১৬ শ্রমিকই বেঁচে ফিরেছেন। তবে এ ঘটনায় ১৫০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তারা দূর্ঘটনাস্থলের কাছেই একটি বিদ্যুৎপ্রকল্পের কাজ করা অবস্থায় আটকা পড়েন।

চামোলির ওই তুষার ধসের সময় একটি সুড়ঙ্গে কাজ করছিলেন বিদ্যুৎপ্রকল্পের ১৬ জন শ্রমিক। আচমকা সেই সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে গেলে কর্মীদের বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে উদ্ধারকর্মীদের কয়েক ঘণ্টার চেষ্টায় একে একে ওই ১৬ শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়।

সকালে তুষারধসের জেরে অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীর জলস্তর প্রবলভাবে বেড়ে যায়। তখন ঋষিগঙ্গা পাওয়ার গ্রিড প্রকল্পে ১৫০ শ্রমিক কাজ করছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ অঞ্চলের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছে। এছাড়া, নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলছে।

উত্তরাখাণ্ডের মুখ্যসচিব ওম প্রকাশ জানিয়েছেন, তাদের অনেকেই জলের তোড়ে ভেসে গিয়ে থাকতে পারেন। তবে নিহত এবং আহত লোকের সংখ্যা আরও বাড়তে পারে।


এ ক্যটাগরির আরো খবর..