× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

সমিতির সভাপতি উত্তম উত্তম ঘোষ, সম্পাদক কায়েস

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

নড়াইল জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ নেতা বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ সভাপতি ও অ্যাডভোকেট মাহামুদুল হাসান কায়েস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ রবিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত নড়াইল জেলা আইনজীবী সমিতি ভবন-১ এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১২০ জন ভোটারের মধ্যে ১১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ পেয়েছেন ৬৫ ভোট তার নিকটতম প্রতদ্বন্দ্বি অ্যাডভোকেট ওমর ফারুক পেয়েছেন ৫৬ ভোট এবং সাধারণ সম্পাদক পদে অ্যাড মাহামুদুল হাসান কায়েস পেয়েছেন ৫৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডৎ নুর মোহম্মদ পেয়েছেন ৫৬ ভোট।

নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হলেন, সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুনীল কুমার বিশ্বাস, আইন ও সমাজ কল্যান সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন আহম্মদ, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট লাভলী আক্তার (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সদস্য পদে অ্যাডভোকেট অরবিন্দু কুমার মল্লিক (বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), অ্যাডভোকেট মিশকাতুর রহমান সজীব (বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), অ্যাডভোকেট রাজু আহম্মেদ রাজু (বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), অ্যাডভোকেট টুটুল সিকদার (বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)।

নির্বাচন পরিচালনা করেন আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট এ,এফ,এম হেমায়েতুল্লাহ হিরু ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সেখ নূর মোহাম্মদ।


এ ক্যটাগরির আরো খবর..