× Banner
সর্বশেষ
উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঝিনাইদহে ৮ বছরের কণ্যা শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান চালুর বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

শিক্ষাপ্রতিষ্ঠান আবার চালু করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার যেভাবে কোভিড-১৯ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে এবং প্রত্যেকেই আমরা সামাজিক দুরত্ত ও যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলে তাহলে এটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। এরপরই আমরা খুব শিগগিরই আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় খুলতে সক্ষম হব।

শনিবার বেলা ১১টার দিকে এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এদিন গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে আরও কিছু বলেন, সরকার ফেব্রুয়ারিতে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। কারণ এটি গত বছরের মার্চ মাসে দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।ফেব্রুয়ারিতে যদি পরিস্থিতি ভালো থাকে, পরে আমরা সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করার পদক্ষেপ নেব, আমাদের সে ধরনের পরিকল্পনা রয়েছে।

তিনি এজন্য সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করার অনুরোধ জানিয়েছেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও বক্তব্য দেন। বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এইচএসসির ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।


এ ক্যটাগরির আরো খবর..