× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

মাদক সেবীদের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল উপজেলা প্রশাসন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

২৮ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মহি উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বিজনার নদীর জায়গার উপর থেকে মাদকসেবীদের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

প্রশাসন জানা যায়- উপজেলার দেবপাড়া ইউনিয়নের বিজনার নদীর সরকারী জায়গার উপর অবৈধ ভাবে ৩টি পাকা ঘর নির্মান করে রাতে মাদকের আসর ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। গত মাসের আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত গৃহীত হয়।

অভিযানকালে এক্সেভেটর মেশিন দিয়ে বিজনার নদীর জায়গার উপর নির্মিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় উপজেলা প্রশাসন।নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন- অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের নেতৃত্বে ও নবীগঞ্জ থানার একদল পুলিশের সহযোগীতায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..