× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসন: ১৩ প্রার্থী চূড়ান্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর ২৮ জানুয়ারি ২০২১ তারিখের কর্মসূচির প্রেস বিজ্ঞপ্তি

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

ঢাকা, ২৮ জানুয়ারি ২০২১ (বৃহস্পতিবার)

দাপ্তরিক স্বীকৃতির সাথে সাথে কাজের তৎপরতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম এমপি।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে নিজ দপ্তর কক্ষে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর মহাপরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব পালনরত ড. নাথু রাম সরকার-এর হাতে নিয়মিত মহাপরিচালক (গ্রেড-২) পদে নিযুক্তির প্রজ্ঞাপন তুলে দেয়া শেষে মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের এ নির্দেশ দেন মন্ত্রী ।

সম্প্রতি বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব পালনরত ড. নাথু রাম সরকারকে নিয়মিত মহাপরিচালক (গ্রেড-২) পদে নিযুক্ত করে প্রজ্ঞাপন জারী করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এসময় মন্ত্রী আরো বলেন, “আমরা সম্মিলিত টিমে কাজ করছি। সম্মিলিত অবদানের কারণে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আমরা ভালো ফল পাচ্ছি। যারা স্বীকৃতি পাচ্ছেন তারা এটাকে কার্যকর করবেন। আপনাদের মর্যাদার যায়গা বাস্তবে প্রতিফলন ঘটাতে হবে।”

এ বিষয়ে তিনি আরো বলেন, “যথাযথভাবে প্রশাসনকে কার্যকর করতে উর্ধ্বর্তন কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে। সকলকে দাপ্তরিক শৃঙ্খলা মেনে চলতে হবে। আমরা যথাযথ দায়িত্ব পালন করতে না পারলে কেউ অনিবার্য নই। কাজে প্রতিফলন ঘটাতে না পারলে দাপ্তরিক মর্যাদা অর্থহীন হয়ে যাবে। দাপ্তরিক শৃঙ্খলা ও দায়িত্ব পালনে আপনারা সহযোগিতা করুন। আমরা চাই সবাই ভালো কাজ করবেন।”

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আবদুল জব্বার শিকদার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস্ আফরোজ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ্ মোঃ ইমদাদুল হক, শ্যামল চন্দ্র কর্মকার, সুবোল বোস মনি ও মোঃ তৌফিকুল আরিফসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসময়  উপস্থিত ছিলেন।

মোঃ ইফতেখার হোসেন
জনসংযোগ কর্মকর্তা
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়


এ ক্যটাগরির আরো খবর..