যশোর প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শারীরিক ভাবে চলাচলে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতারণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩ নভেম্বর সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ অনুষ্ঠান করা হয়।
জেলা কমিটির সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
এসময় জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, যুগ্নআহবায়ক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, বিএনপির নেতা নুর-উন-নবী, সিরাজুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, হাজি আনিছুর রহমান মুকুল, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদসহ বিএনপি, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ক্যটাগরির আরো খবর..