× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

নন্দীগ্রামে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
নন্দীগ্রামে নারী নির্যাতন বিরোধী সমাবেশ

অসীম কুমার, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বগুড়া জেলা পুলিশের আয়োজনে ১৭ই অক্টোবর সকাল ১০ টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের সভাপতিত্বে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, নন্দীগ্রাম পৌরসভার প্যানেল মেয়র আনিছুর রহমান, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি একেএম ফজলুল হক কাশেম, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ ও কলেজ ছাত্রী উম্মে হাবিবা প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন থানার এসআই আব্দুর রহিম।


এ ক্যটাগরির আরো খবর..