× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চাটখিলের পিকনিকের বাস দুর্ঘটনায় নিহত ২, আহত ২০

Dutta
হালনাগাদ: রবিবার, ১১ অক্টোবর, ২০২০
পিকনিকের বাস দুর্ঘটনা

সুজন পাল, নোয়াখালী: নোয়াখালীর চাটখিলের শাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক ৪০জন শিক্ষার্থী নিয়ে কক্সবাজারে যাওয়ার পথে পিকনিকের বাস দুর্ঘটনায় ২ নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো অন্তত আহত হয়েছে ২০জন।
রোববার (১১ অক্টোবর) সকালে কক্সবাজারের ঈদগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সকলেই নোয়াখালীর চাটখিল উপজেলার বাসিন্দা।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, সকালে বাসটি চট্রগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথি মধ্যে কক্সবাজারের ঈদগাঁও এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।  পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।


এ ক্যটাগরির আরো খবর..