× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাগআঁচড়ায় পিকআপ ও ফেনসিডিলসহ চালক আটক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
পিকআপ ও ফেনসিডিল

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শার বাগআঁচড়ায় ১৫০ বোতল ফেন্সিডিল ও একটি পিকআপ সহ শেখ সোহাগ হোসেন (২৩)নামে চালককে আটক করেছে বাগআঁচড়া পুলিশ।
বৃহস্পতিবার ভোরে বাগআঁচড়া-গোগা সড়কের বসতপুর পাঁকা রাস্তার ওপর থেকে এ ফেনসিডিল ও পিকআপ ভ্যানসহ তাকে আটক করা হয়।
আটক শেখ সোহাগ যশোর কোতয়ালী থানার ভায়না গ্রামের শেখ মনির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বাগআঁচড়া গোগা সড়কের বসতপুর পাঁকা রাস্তার উপর থেকে একটি পিকআপ সহ সোহাগকে আটক করা হয়।
পরে পিকআপে লুকিয়ে থাকা ১৫০ বোতল ফেন্সিডল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ওসি) উত্তম কুমার বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শার্শা থানায় প্রেরন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..