× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

শ্রমিক কল্যাণ তহবিলে সাড়ে তিন কোটি টাকা দিলো কাজী ফার্মস-ইডটকো

Dutta
হালনাগাদ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে সাড়ে তিন কোটি টাকা জমা দিয়েছে কাজী ফার্মস লিঃ এবং মোবাইল টাওয়ার স্থাপনা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ লিমিটেড।

আজ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের নিকট কাজী ফার্মস এর উপদেষ্টা কাজী রিয়াজুল হক এবং ইডটকোর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রিকি স্টেন(Ricky Steyn) নিজ নিজ কোম্পানির পক্ষ থেকে ৩ কোটি ৫০ লাখ ৫৮ হাজার ১৬১ টাকার চেক তুলে দেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে জানানো হয়, গত এক বছরের মোট লাভের পাঁচ ভাগের এক দশমাংশ হিসেবে কাজী ফার্মস এর পক্ষ থেকে ১ কোটি ১ লাখ ২২ হাজার ৩৫৬ টাকা ও ইডটকোর পক্ষ থেকে ২ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার ৮০৫ টাকার চেক প্রদান করা হয়।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, বার্ষিক হিসেবে কোনো প্রতিষ্ঠানের নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি ও বহুজাতিক মিলে ১৭৩টি প্রতিষ্ঠান নিয়মিত এ তহবিলে অর্থ জমা দিয়েছে। তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ প্রায় ৪শ’ ৭৮ কোটি টাকা।

চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক শাকিলা জেরিন, কাজী ফার্মস এর ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ মনিরুজ্জামান, উপ-ব্যবস্থাপক একলাস কে চৌধুরী, ইডটকোর এইচআর ডিরেক্টর রিজওয়ান হামিদ কোরাইশী এবং রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান কাজী মোঃ সাইফুল আলম উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..