× Banner
সর্বশেষ
নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১, আহত ২০ আইসিএসবি কর্তৃক ‘বোর্ড লিডারশিপ’ বিষয়ে সিপিডি প্রোগ্রাম অনুষ্ঠিত বেনাপোলে হাসপাতালের দাবিতে উত্তাল জনপদ, দ্রুত উদ্যোগের আশ্বাস প্রশাসনের চন্দনাইশে লায়ন্স ক্লাব ও এসএএফের উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী  তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী কোটালীপাড়া জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কৃষককে মারধর করে হত্যার অভিযোগ সমাজকল্যাণ মন্ত্রীর সাথে আইএলও প্রতিনিধিদলের সাক্ষাৎ বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনারের বৈঠক দ্বিতীয় দফায় ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ক্রীড়া কার্ড

স্থানীয় সরকার সংশোধনী আইন-২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন

Kishori
হালনাগাদ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
স্থানীয় সরকার সংশোধনী আইন

এখন থেকে শপথ নেয়ার ১৫ দিনের মধ্যে সিটি কর্পোরেশনের প্রথম সভা, দায়িত্ব গ্রহণ ও সভা করার পরই আগের কমিটির মেয়াদ শেষ হওয়ার বিধান রেখে স্থানীয় সরকার সংশোধনী আইন-২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী।

দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করে সিদ্ধান্তগুলো জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজকের বৈঠকে বাংলাদেশ বিমান কর্পোরেশন রহিতকরণ আইন-২০২০ ও ড্রোন নিবন্ধন এবং উড্ডয়ন নীতিমালা-২০২০ এর খসড়ার অনুমোদন দেয়া হয়। এছাড়াও প্রতিবছর ৮ আগস্ট বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..