× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

সৌদি যুবরাজ আগুন নিয়ে খেলছেন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বিএনডি দেড় পৃষ্ঠার একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে, যাতে বলা হয় সৌদি আরব ‘হস্তক্ষেপের অবিবেচনাপ্রসূত নীতি’ গ্রহণ করেছে।

এতে বলা হয়, সৌদির প্রতিরক্ষামন্ত্রী ও বাদশা সালমানের প্রিয়পুত্র ২৯ বছরের ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সিরিয়া ও ইয়েমেনে ছায়াযুদ্ধের মাধ্যমে রাজনৈতিক জুয়াড়ি হিসেবে আরব বিশ্বকে অস্থিতিশীল করে তুলেছেন।

সৌদি আরবের মতো ঘনিষ্ট ও শক্তিশালী সহযোগী রাষ্ট্রের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থাগুলো সাধারণত গণমাধ্যমে এ ধরনের বিস্ফোরক তথ্য প্রকাশ করে না। সৌদি আরব এই প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিবাদ জানালে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় বিএনডিকে সতর্ক করে। কিন্তু বিএনডির প্রতিবেদন থেকে বোঝা যাচ্ছে, অপরিণামদর্শী শক্তি হয়ে উঠছে সৌদি আরব।

মধ্যপ্রাচ্যের একজন প্রাক্তন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আগে সৌদি আরবীয়রা তাদের বিষয়গুলো খোলামেলা রাখতেন এবং এসব বিষয়ে সচেতন থাকতেন। যদিও বিষয়টি কিছু দেশের পছন্দ ছিল না এবং এ থেকে রেহাই পেতে চেষ্টা করেন তারা।

বিএনডির প্রতিবেদন ওই সময় জার্মানির বাইরে খুব বেশি প্রভাব ফেলেনি। সম্ভবত এই কারণে যে, ১৩ নভেম্বর প্যারিস গণহত্যার তিন সপ্তাহ পরে ২ ডিসেম্বর এটি প্রকাশিত হয়। তখন বিশ্বের সরকার এবং গণমাধ্যমগুলো ইসলামিক স্টেটের (আইএস) হুমকির বিষয়ে এবং আইএসের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ে লড়াইয়ের বিষয়ে ব্যস্ত ছিল। ওই সময় সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাজ্যের অংশ নেওয়ার বিষয়ে বিতর্ক চলছিল এবং এর কয়েক দিন পরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান বারনারদিনোতে আইএস-সমর্থক জঙ্গিদের হামলায় কয়েকজন নিহত হয়।

২ জানুয়ারি সৌদি আরব শিয়া নেতা শেখ নিমর আল-নিমরসহ সুন্নি জিহাদি বা তাদের অনুগামী ৪৬ জনের মৃত্যুদ- কার্যকর করে। বলতে গেলে এই প্রথম বার সৌদি আরবের কাছ থেকে অন্য সরকারগুলো সতর্ক বার্তা পায় এবং বোঝা যায়, বিদ্যমান দেশগুলোর জন্য সৌদি আরব হুমকি হয়ে উঠছে। এ থেকে এটিই প্রতিয়মান হয়, সুন্নি ও আরব বিশ্বের নেতৃত্ব নিতে ইরানকে উসকানি দেওয়া হচ্ছে। একই সময় দেশের মধ্যে সুন্নি জাতীয়তাবাদকে কাজে লাগিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমান নির্ভার থাকাতে চাইছেন। কোনো সন্দেহ নেই যে, গত বছর জানুয়ারিতে বাদশা আবদুল্লাহর মৃত্যু এবং বাদশা সালমান সা¤্রাজ্যের অধিপতি হওয়ার পর সৌদি আরবের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন এসেছে।

জার্মান গোয়েন্দা সংস্থা বিএনডি তাদের তালিকায় দেখিয়েছে, কোন কোন অঞ্চলে তারা আরো বেশি আগ্রাসী ও যুদ্ধময় নীতি গ্রহণ করছে। ২০১৫ সালের গোড়ার দিকে সিরিয়ায় আল-কায়েদার সহযোগী আল-নুসরা এবং একই আদর্শের আহরার আল-শাম নিয়ে গঠিত বিজয় সেনা (আর্মি অব কনকোয়েস্ট) নামে বাহিনী গড়ে তোলার বিষয়ে সৌদি আরব সমর্থন করেছিল। এই বাহিনী ইদলিব প্রদেশে সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি লড়াইয়ে জয়ী হয়। ইয়েমেনে হুতি আন্দোলন এবং ইয়েমেনি আর্মির বিরুদ্ধে সৌদি আরব বিমান হামলা শুরু করে, যা শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। আর এসবে যারা লাভবান হয়েছে, তারা হলো আল-কায়েদার আরব উপদ্বীপ শাখা, যাদের দুর্বল করতে নিষ্ফলভাবে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

প্রিন্স বিন মোহাম্মাদ বিন সালমানের নেওয়া ‘উৎসুক পররাষ্ট্রনীতি’-এর কোনোটি ফলপ্রসূ হয়নি বা তার ধারে কাছেও যায়নি। কিন্তু তারই কারণে দেশের মানুষের সমর্থন জয় করেছে তারা (সৌদি রাজতন্ত্র)। বিএনডি সতর্ক করে বলেছে, হাতে এত বেশি ক্ষমতা এসে যাওয়ায় তার বাবার জীবদ্দশায় নিজেকে পরবর্তী বাদশার আসনে নেওয়ার ঝুঁকি নিতে পারেন তিনি। তবে এই চেষ্টায় তিনি ব্যর্থও হতে পারেন।

ব্যর্থতাগুলো এরই মধ্যে ভয়াবহ হতে শুরু করেছে। ইরানের সঙ্গে গত সপ্তাহে যেসব উত্তেজনা দেখা দিয়েছে, প্রতিক্ষেত্রেই উদ্বেগ প্রকাশ করেছে রিয়াদ। তেহরানে সৌদি দূতাবাসে এবং মাশাদে সৌদি কনস্যুলেটে হামলা প্রত্যাশিত ছিল না। তারপরও সৌদি আরবের উচিত হয়নি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা। এরপর ইরান অভিযোগ করে, ইয়েমেনের রাজধানী সানায় ইরানি দূতাবাসে বিমান হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সৌদি আরব।

এর কোনোটিই বিস্ময়কর কিছু নয়। গত বছর মক্কার মিনায় পদদলিত হয়ে ৪০০ ইরানি হাজির মৃত্যুর পর ইরান-সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক তলানিতে রয়েছে।

এরপরও কিছু দিন আগে দেখা যায়, গুপ্তচরবৃত্তির জন্য এক ইরানি এবং সন্ত্রাসের জন্য তিন ইরানির বিচার শুরু করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দেয় সৌদি আরব। এই চারজন ২০১৩ বা ২০১৪ সাল থেকে সৌদির কারাগারে আছে। ফলে ইরানের বিরুদ্ধে বাড়তি পেরেক ঠোকা ছাড়া নতুন করে তাদের বিচার করার কিছু ছিল না।

সৌদি আরব এ উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিশ্বকে আশ্বস্থ করেছে, তারা ইরানের সঙ্গে যুদ্ধে জড়াচ্ছে না। দ্য ইকোনোমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে যুবরাজ বিন সালমান বলেন, ‘ইরান ও সৌদি আরবের মধ্যে যুদ্ধ এই অঞ্চলের (মধ্যপ্রাচ্য) জন্য মহাবিপর্যয়ের সূত্রপাত হবে এবং বাকি বিশ্বে বড় ধরনের প্রভাব পড়বে। ফলে নিশ্চিয়তা দিচ্ছি, এ ধরনের কোনো কিছু করব না আমরা।’

ধারণা করা হচ্ছে, এই সাক্ষাৎকার বিশ্বকে আশ্বস্ত করতে দেওয়া হয়েছে কিন্তু ঘটেছে তার উল্টো। মনে হয়েছে, এই সাক্ষাৎকার অপরিপক্ক ও ঔদ্ধত্যপূর্ণ। আরো প্রতীয়মান হয়, যুবরাজ বিন সালমান একজন অনভিজ্ঞ জুয়াড়ি, যখন তার কামড় ব্যর্থ হয়েছে তখন দ্বিগুণ উদ্বিগ্ন হয়েছেন তিনি। এই বিষয়টি বিগত সৌদি শাসকদের পুরোপুরি বিপরীত, যারা কথাও বলতেন অল্প, অন্যদের উসকাতেনও না।

সৌদি একার পক্ষে এ ধরনের উদ্যোগ নেওয়ার নেপথ্যের অন্যতম কারণ পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি। এই দৃষ্টিভঙ্গি সৌদি আরবের আরেকটি ছেলে মানুষি। যুক্তরাষ্ট্রের কারণেই ১৯৩০-এর দশক থেকে সৌদি আরবে জাতীয়তাবাদী ও সমাজবাদীদের মোকাবিলা করে টিকে আছে সৌদির রাজতন্ত্র। তা ছাড়া সৌদি রাজতন্ত্রের হাতে অঢেল অর্থ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক থাকায় মধ্যপ্রাচ্যের নেতারা মনে করে, সম্ভবত সৌদি আরবের অনেক কিছু করার ক্ষমতা আছে। আদর্শ যাই-হোক, এ কথা তেলসমৃদ্ধ সব দেশের বেলায় সত্য। অভিজ্ঞতা বলছে, প্রচুর তেলসম্পদ একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্রকে উৎসাহিত করে। যেমন হয়েছে সৌদি আরব, ইরাক, কুয়েত, লিবিয়ায়। কিন্তু এসব রাষ্ট্রগুলো বাইরে থেকে দেখতে যেমন ভেতরে তার চেয়ে দুর্বল। এ জন্য প্রশাসনিক অক্ষমতা এবং বিচ্ছৃঙ্খল সেনারাও দায়ী।

প্রিন্স বিন সালমানের সাক্ষাৎকার সৌদি রাজপরিবারকে বেকায়দায় ফেলা ছাড়া কিছু করেনি। তিনি সৌদি সা¤্রাজ্যে কৃচ্ছ্বতা ও বাজার ব্যবস্থার সংস্কারের কথা বলেছেন। কিন্তু মধ্যপ্রাচ্যের পরিপ্রেক্ষিতে দেখা যায়, তেলসমৃদ্ধ একনায়কতন্ত্র বা রাজতন্ত্রের কোনো দেশে এমন নীতির ফলে সাধারণ মানুষেরা ফুঁসে উঠেছে।

জনগণের রাজনৈতিক স্বাধীনতা হয়তো নেই, কিন্তু তেলের আয় থেকে সুবিধা পায় সৌদি নাগরিকরা। সরকারি চাকরি এবং জ্বালানি তেল, খাদ্য ও বাড়ি করায় সরকারি ভর্তুকি পেয়ে থাকে অধিবাসীরা। জবাবদিহিতা ও স্বচ্ছ আইনি ব্যবস্থা ছাড়া বৃহৎ পরিসরে বেসরকারিকরণ এবং বাজারনির্ভরতার অর্থ দাঁড়ায় ক্ষমতায় থাকা লোকেদের লুট করার সুযোগ করে দেওয়া। ২০১১ সালে সিরিয়া ও লিবিয়ায় সরকারবিরোধী গণবিক্ষোভ সৃষ্টির জন্য এগুলো অন্যতম কারণ। সিরিয়ার বাশার আল-আসাদ ও লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির তথাকথিত সংস্কার থেকে ফায়দা লুটেছিল ধনীক শ্রেণি।

তেলসমৃদ্ধ রাষ্ট্রে এসব সংস্কার প্রায় অসম্ভব এবং সাধারণতা তা চেষ্টা করাও বোকামি। যদি তারা সচল থাকতে চায়, তবে এসব রাষ্ট্রের যুদ্ধ এড়িয়ে যাওয়া উচিত। কারণ জনগণ হয়তো এসব দেশের শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করবে না কিন্তু তাদের জন্য জনগণ মরতে প্রস্তুত নয়।

তথ্যসূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..