× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বগুড়ায় পুকুরের পানিতে বিদ্যুাতায়িত হয়ে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু

বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতরা হলো উপজেলার তুলাশন গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন (৫০) ও তার ছেলে শরিফুল ইসলাম (২৬)।

২৮ আগষ্ট শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের তুলাশন গ্রামের ঘুনিপুকুর নামের এক পুকুরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার বুড়ইল ইউনিয়নের তুলাশন গ্রামের আব্দুল মজিদের ছেলে শাহিন আলম একই গ্রামে সোয়া দুই একর ঘুনিপুকুর নামের একটি পুকুরে মাছ চাষ করেন। পুকুরের মাছ চুরি ঠেকাতে তিনি রাতে পুকুরের পানিতে কাঁটাতারের সাহায্যে বিদ্যুতায়িত করে রাখেন। ২৮ আগস্ট শুক্রবার সকালে একই গ্রামের দুই শিশু ওমর ফারুক (১০) ও সিনহা খাতুন (৮) পুকুরে রাখা নৌকায় উঠতে গেলে তারা ধাক্কা খেযে পুকুর পাড়ে পড়ে যায়। দুই শিশুর পড়ে যাওয়া দেখে মোফাজ্জল হোসেন কারন অনুসন্ধানের জন্য পুকুরের পানিতে নেমে বিদ্যুৎস্পর্শ হয়।

এ সময় তার চিৎকারে ছেলে শরিফুল বাবাকে উদ্ধার করতে পুকুরে নামলে দুইজনই বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে গ্রামবাসী তাদের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনার পর পরই পুকুরের মালিক শাহিন আলম বাড়ি থেকে পালিয়ে যান।

এ প্রসঙ্গে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, বিদ্যুাতায়িত বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..