× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত-২

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ২ জন নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার, ২৭ আগস্ট সন্ধ্যায় মহেশপুর-চৌগাছা সড়কের নওদা গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, ইসমাইল হোসেন (২৬) ও রকি (২৫)। নিহতদের বাড়ি যশোর চৌগাছা উপজেলার কাকুড়িয়া গ্রামে।

নওদা গ্রামের প্রত্যক্ষদর্শী মোতালেব হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মহেশপুরের বেলেমাঠ বাজারের দিক থেকে মোটরসাইকেলে করে দুই যুবক দ্রুত গতিতে চৌগাছার দিকে যাওয়ার সময় নওদাগ্রামের বাকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা খায়।

সেসময় ঘটনাস্থলেই ইসমাইল হোসেন নামের এক যুবকের নিহত হয়। আর সাথে থাকা আহত রকিকে এলাকাবাসী উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেলটি উদ্ধার করেছি। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..