× Banner
সর্বশেষ
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

রোগীর মৃত্যু চিকিৎসকের ঘুষিতে

admin
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসকের ঘুষিতে এক রোগীর মৃত্যু হয়েছে রাশিয়ার একটি হাসপাতালে। গত বছরের ২৯ ডিসেম্বর রাজধানী মস্কো থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণে বেলগরদ শহরে এ ঘটনা ঘটে। শনিবার বিবিসি অনলাইন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ওই ভিডিওচিত্র প্রকাশ হওয়ার পর দেশটিতে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ইয়েভজেনি বাখতিন (৫৬) নামের ওই রোগী প্রথমে হাসপাতালের একজন সেবিকাকে লাথি মেরেছিলেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে চিকিৎসক জেলেনদিনভ ওই রোগীর মাথায় ঘুষি মারেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এক কর্মকর্তা জানিয়েছেন, তদন্তকারীদের ধারণা এটি ‘অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড।’ তবে বিষয়টি তদন্তে  কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় তদন্ত কমিটির সদস্য ইয়েলেনা কোজিরেভা জানান, তাদের বিশ্বাস ওই হামলার সময় চিকিৎসকের মধ্যে কোনো বিদ্বেষ কাজ করেনি।


এ ক্যটাগরির আরো খবর..