× Banner
সর্বশেষ
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

বগুড়ায় প্রতিপক্ষের লাঠির আঘাতে আইসক্রীম বিক্রেতার মৃত্যু

Kishori
হালনাগাদ: রবিবার, ৯ আগস্ট, ২০২০
প্রতিপক্ষের লাঠির আঘাতে

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে গরু কেনা-বেচা কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে আসাদুল ইসলাম (৫০) নামের এক ব্যাক্তি মারা যায়। মৃত ব্যক্তি একজন আইসক্রীম বিক্রেতা বলে জানা গেছে।

৯ আগস্ট রবিবার ভোর ৬টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আসাদুল ইসলাম শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা পশ্চিমপাড়া গ্রামের ওসমান মিয়ার ছেলে।

নিহতের বোন আছিয়া বেগম জানান, কয়েকদিন পুর্বে একটি গরু বেচা-কেনাকে কেন্দ্র করে ওই এলাকার রেজাউলের সাথে জহুরুল ইসলামের দুই ছেলের সাথে তিক্ততার সৃষ্টি হয়। এ নিয়ে ৮ আগস্ট শনিবার সকাল ৯টার দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আসাদুল ইসলাম বাড়ির পার্শ্বে দিয়ে যাবার সময় প্রতিপক্ষ জহুরুল ইসলামের ছেলে ফিজার, শাহীনুরসহ অন্যরা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। গুরুতর আহত আসাদুলের অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

এমতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট রবিবার সকালে আসাদুলের মৃত্যু হয়। তবে মৃত ব্যাক্তি উপজেলার বিভিন্ন এলাকায় আইসক্রীম বিক্রি দিনাতিপাত করছিল বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে।

এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে আহত আসাদুল হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..