× Banner
সর্বশেষ
শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬

অখেলোয়াড়সুলভ আচরণে শাস্তি পেতে পারেন লুইস সুয়ারেজ

admin
হালনাগাদ: শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: এস্পানিওলের বিপক্ষে কোপা দেল’রের ম্যাচে অখেলোয়াড়সুলভ আচরণে শাস্তি পেতে পারেন লুইস সুয়ারেজ। ম্যাচ শেষে প্রতিপক্ষ খেলোয়াড়দের হুমকি দেওয়ায় কোপা দেল’রেতে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন উরুগুইয়ান তারকা। তবে তার এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে তার ক্লাব বার্সেলোনা।

এস্পানিওলের বিপক্ষে কোপা দেল’রে শেষ ষোলের প্রথম পর্বের ম্যাচে ৪-১ গোলে জয় পায় বার্সেলোনা। বার্সা জিতলেও ওই ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। অপেশাদার আচরণের জন্য এস্পানিওলের দুজন খেলোয়াড়কে দেখতে হয়েছে লাল কার্ড। তাছাড়া দুদলের মোট দশ জন খেলোয়াড় হলুদ কার্ড দেখায় সহজেই বুঝা যায় ম্যাচটির উত্তাপ কতোটা ছিল।

ম্যাচ শেষে টানেলে দাড়িয়ে সুয়ারেজ এস্পানিওল খেলোয়াড়দের হুমকি দিয়েছেন বলে ম্যাচ রেফারি তার প্রতিবেদনে উল্লেখ করেন। তাদের অভিযোগ ছিল সুয়ারেজ নাকি টানেলে দাড়িয়ে বলেছেন, ‘এখানে আস। আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। আবর্জনার মতো তোমরা কিছুই করতে পার না। তোমরা মাঠে অনেক সময় নষ্ট করেছ।’

সুয়ারেজের অপেশাদার আচরণ আমলে নিয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আর সেটির জন্যই কোপাতে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন বার্সেলোনার আক্রমণে ভাগের অন্যতম সেরা এই তারকা। তবে দ্বিতীয় লেগে তাকে পেতে আপিলের প্রস্তুতি নিচ্ছে কাতালান ক্লাবটি।


এ ক্যটাগরির আরো খবর..