× Banner
সর্বশেষ
মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’ শত্রুতায় হেরেছে মানবতা এক অসহায় বৃদ্ধ দম্পতির আহাজারি থামছে না একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের জীবন – ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী  দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক রাজৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, সাংবাদিকের বিরুদ্ধেও মামলার পাঁয়তারা বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় উঠান থেকে উদ্যোক্তা বিষয়ক পথনাটক অনুষ্ঠিত কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর স্পিকারের ‘প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলছে’

মনে প্রাণে একজন পাকিস্তানি খালেদা

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: ‘বেগম খালেদা জিয়া যিনি ১৯৭১ সালে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে ক্যান্টনমেন্টে স্বেচ্ছায় থেকে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এখনও তার আচার-আচরণ, কথাবার্তা ও কার্যকলাপ এই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী। উনি শহীদদের সংখ্যা নিয়ে কটাক্ষ করে আর একবার প্রমাণ করেছেন তিনি (খালেদা) মনে প্রাণে একজন পাকিস্তানি।’ বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির এক জরুরি মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।

এ ছাড়া মতবিনিময় সভায় পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শহীদদের নিয়ে করা কটাক্ষের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

হানিফ বলেন, ‘বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ও ধর্মপ্রাণ মুসল্লিদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জনসভা ১১ জানুয়ারি হবে। জনসভা সফল করতেই আজকের এই জরুরি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।’

তিনি বলেন, ‘গতকাল বিএনপির শীর্ষ নেতা মেজর হাফিজ বলেছেন, বর্তমান সরকার নাকি ২০ দল ভাঙার ষড়যন্ত্র করছে। আমরা বার বার বলছি বাংলাদেশ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল ভাঙা গড়ায় বিশ্বাসী নয়। বাংলাদেশ আওয়ামী লীগের অতীত ইতিহাস এটাকে কখনো সমর্থন করে না। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী এবং সকল রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধাশীল।’

তিনি আরো বলেন, ‘স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক দল ভাঙা-গড়ার রাজনীতি শুরু করেছিল বিএনপির প্রতিষ্ঠাতা খুনি জিয়াউর রহমান। উনি ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যা করার পর অবৈধভাবে ক্ষমতা দখল করার পর নিজের রাজনৈতিক দল গঠন করার জন্য ভয় ও অর্থের লোভ দেখিয়ে বিএনপি গঠন করেছিলেন। দল ভাঙা-গড়ার রাজনীতি করেছিলেন জিয়াউর রহমানের নেতৃত্বের এই বিএনপি।’

জরুরি এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।

সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, আইনবিষয়ক সম্পাদক মন্ত্রী আব্দুল মতিন খসরু, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, সদস্য এনামুল হক শামিম, বাবু সুজিত রায় নন্দী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..