দেশে গত ২৪ ঘণ্টায় ৭৪ টি পরীক্ষাগারে ১৩১৭৩ টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ১৫১ জনে। সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৩ জন এবং এ পর্যন্ত ৭৮ হাজার ১০২জন।
আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৪৮৩ জন। মৃতের সংখ্যা ৫ লাখ ৪১ হাজার ৮৬ জন। সুস্থ্য হয়েছে ৬৭ লাখ ৫৩ হাজার ১৩১ জন। সারাবিশ্বে মৃত্যুর ৮ এবং সুস্থ্যতার হার ৯২ শতাংশ।