× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক

তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফল আয়োজনের জন্য বাংলাদেশ সরকার এবং জনগণকে অভিনন্দন জা‌নি‌য়েছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবু‌কে দেয়া এক পো‌স্টে নেপালের প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান।

সুশীলা কারকি লেখেন, নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কে অসাধারণ বিজয়ে নেতৃত্ব দেয়ার জন্য আমি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।

ভবিষতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার আশাবাদ ব্যক্ত করে তি‌নি লি‌খে‌ছেন, ‘আমাদের প্রতিবেশীর সম্পর্ক জোরদার করতে এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা সুসংহত করতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ঘোষিত সবশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯ আসনে জয়লাভ করে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি আসনে জয়লাভ করে।

নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এরইমধ্যে ভারতের প্রধানমন্ত্রীসহ এশিয়ার কয়েকটি দেশের সরকারপ্রধান বিএনপি চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..