× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

ঢাকায় ফিরছেন দিতি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: দিতির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার শরীরের উন্নতির হওয়ার আর কোন আশা দেখছেন না চিকিৎসকরা। সবকিছু এখন নিয়ন্ত্রণের বাইরে। আল্লাহ চাইলে দিতি বেঁচে থাকতে পারেন। এছাড়া আর কোন ভরসা নেই।

দিতির মেয়ে লামিয়ার বরাত দিয়ে পরিচালক শিল্পী সমিতির মহাসচিব পরিচালক মুশফিকুর রহমান গুলজার জানিয়েছেন, মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত অভিনয়শিল্পী পারভীন সুলতানা দিতি শিগগিরই দেশে ফিরে আসছেন। বর্তমানে তিনি চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে চিকিৎসাধীন আছেন। তারা শিগগিরই ঢাকায় ফিরে আসবেন।

তার সঙ্গে রয়েছেন মেয়ে লামিয়া চৌধুরী ও ছেলে শাফায়েত চৌধুরী। তবে দিতি এখনো শঙ্কামুক্ত নন বরং তার শরীরের অবস্থার আরো অবনতি ঘটেছে । তার মাথার  চুলও পড়তে শুরু হয়েছে।

মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘লামিয়ার সঙ্গে  মঙ্গলবার রাতে ও আজ বুধবার সকালে ভাইবারে আমার কথা হয়েছে। দিতি ভালো নেই। তার শরীরের উন্নতির হওয়ার আর কোন আশা দেখছেন না চিকিৎসকরা। সবকিছু এখন নিয়ন্ত্রণের বাইরে।

আল্লাহ্ চাইলে দিতি বেঁচে থাকতে পারেন। এছাড়া আর কোন ভরসা নেই। লামিয়া আমাকে আরও বলেছেন, তারা শিগগিরই ঢাকায় ফিরে আসবেন। সেই প্রস্তুতি এখন নিচ্ছেন তারা।’

এর আগে গত বছরের মাঝামাঝি সময়ে দিতিকে চিকিৎসার জন্য চেন্নাই নিয়ে যাওয়া হয়। গত বছরের ২৯ জুলাই চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় এবং সেটি সফল হয়। গত ২০ সেপ্টেম্বর ঢাকায় ফিরলেও মাস না গড়াতেই আবার অসুস্থ হয়ে পড়েন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..