× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

আত্রাইয়ে ৪ বসতঘড় ভস্মীভূত,লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৬ জুন, ২০২০
আত্রাইয়ে ৪ বসতঘড় ভস্মীভূত,লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আবুহেনা আত্রাই নওগাঁঃ নওগাঁর আত্রাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্প্রতিবার ২৫ জুন সন্ধ্যা ৬.৩০ টার সময় উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পরিবার সুত্রে জানা যায়,পাশের বাড়ীতে বিয়ের অনুষ্ঠান চলছিল। বাড়ীর লোকজন বিয়ের অনুষ্ঠানে ছিল। হঠাৎ আগুনের শিখা ও ধোঁয়া দেখতে পেয়ে হৈচৈ শুরু করলে প্রতিবেশিরা এগিয়ে আসে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে গ্রামের লোকদের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততোক্ষণে ঐ গ্রামের মৃত রহমতুল্ল্যার ছেলে মো. আমিনুল সরদার (৩৮) এর টিনের বাড়ীর ৪টি ঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় তারা।

আত্রাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ বলেন,সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খবর পেয়ে সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত হয়।গত ২৪ ঘন্টায় আত্রাই উপজেলায় ৩ টি আ আগুন লাগার ঘটনা ঘটেছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।


এ ক্যটাগরির আরো খবর..