ভারতের করোনা আর লকডাউনের কারণে নিজ রাজ্য আর গ্রামে ফেরা কোটি কোটি পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসন আর রোজগার দেওয়ার জন্য ব্লু প্রিন্ট তৈরি করেছে মোদী সরকার।
কেন্দ্র সরকারের তরফ থেকে চিহ্নিত ১১৬ টি জেলার মধ্যে বিহারে সর্বাধিক ৩২, উত্তর প্রদেশে ৩১, মধ্যপ্রদেশে ২৪, রাজস্থানে ২২, ঝাড়খণ্ডে ৩ আর উড়িষ্যার ২ টি জেলা আছে।
লকডাউনের কারণে সবথেকে বেশি শ্রমিক ফেরত এসেছে এমন ১১৬টি জেলাকে শনাক্ত করে সোশ্যাল ওয়েলফেয়ার ডায়রেক্ট বেনিফিট স্কিম নামক মেগা প্লানে জীবিকা রোজগারসহ অন্যান্য সুবিধা দেবে।
মোদী সরকার চাইছে যে, বাড়ি ফেরা পরিযায়ীদের জোট তাড়াতাড়ি সম্ভব জীবিকা, রোজগার, কৌশল বিকাস আর গরীব কল্যাণ যোজনার সুবিধা দেওয়া।
ওই জেলা গুলোতে মনরেগা, স্কিল ইন্ডিয়া, জনধন যোজনা, কিষাণ কল্যাণ যোজনা, খাদ্য সুরক্ষা যোজনা, পিএম আবাস যোজনা সমেত অন্যান্য কেন্দ্রীয় যোজনা অন্তর্গত মিশন মুডে কাজ করা হবে।
এর সাথে সাথে ঘোষিত আত্মনির্ভর ভারত অভিযান অনুযায়ী ওই জেলা গুলোতে বিশেষ নজর দেওয়ার সাথে সাথে বাকি কেন্দ্রীয় যোজনা গুলোকেও ব্যাপক ভাবে শুরু করা হবে।
কেন্দ্র সরকারের মন্ত্রালয়ের তরফ থেকে বলা হয়েছে যে, দুই সপ্তাহে ওই জেলা গুলোতে বিশেষ নজর লাগিয়ে যোজনার প্রস্তাব গুলোকে যেন প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়।