× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শার্শায় পৃথক অভিযানে ফেনসিডিল ও মোটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ী আটক 

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ মে, ২০২০
ফেনসিডিল ও মোটরসাইকেল আটক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শায় পৃথক অভিযানে ১৫৬ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে শার্শা উপজেলার জামতলা বাজার ও গোড়পাড়া এলাকা থেকে এ ফেনসিডিলের চালান আটক করে বাগআঁচড়া  তদন্তকেন্দ্রের পুলিশ ও গোড়পাড়া পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা।
আটককৃতরা হলো, শরিয়তপুর জেলার কুশুমপুর গ্রামের মৃতঃ গাউছ মাঝির ছেলে কোরবান মাঝি (২৭) ও মাদারীপুর জেলার মস্তাপুর গ্রামের মঞ্জু শিকদারের ছেলে মিলন শিকদার (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে, শার্শা বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই মাসুদ করিম জামতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৬ বোতল ফেন্সিডিল ও ১টি মোটরসাইকেল
সহ তাদের আটক করে।
অপরদিকে, শার্শা থানাধীন গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এএসআই মিরাজুল ইসলাম অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান দি নিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদের যশোর আদালতে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..