× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আশাশুনিতে লিডার্সের সবজি বীজ ও জৈবসার বিতরণ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ মে, ২০২০
লিডার্সের সবজি বীজ

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা ঃ আশাশুনি উপজেলার ১৮০ টি পরিবারের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও জৈব সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে লিডার্স এনজিও এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

করোনা পরিস্থিতিতে জনসমাবেশ এড়িয়ে লিডার্সের মাঠ পর্যায়ে সংগঠিত ১২ টি জলবায়ু সহনশীল দলের দলনেতার নিকট ১৮০ পরিবারের জন্য সবজি বীজ ও জৈবসার বিতরন করেন প্রধান অতিথি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান।

লিডার্স কোভিট-১৯ মোকাবেলায় বাড়ীর আঙিনায় সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক দাতাসংস্থা ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহায়তায় উপকূলীয় আশাশুনি উপজেলার আশাশুনি ও শোভনালী ইউনিয়নে “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ন জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম” এর আওতাধীন ১৮০ টি দরিদ্র কৃষক পরিবারে ঢেড়স, চালকুমড়া, লাউ, মিস্টি কুমড়া, তরুল, ঝিঙে, করলা ও শশা সবজি বীজ এবং প্রয়োজনীয় জৈবসার বিতরণ করা হয়।

বিশেষ অতিথি ছিলেন, শোভনালী ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি ফরহাদ আহম্মেদ নয়ন ও লিডার্সের প্রকল্প সমন্বয়কারী রনজিৎ কুমার মন্ডল।


এ ক্যটাগরির আরো খবর..