× Banner
সর্বশেষ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন -পরিবেশমন্ত্রী  জমি দখলকে কেন্দ্র করে নারীসহ দুইজনকে মারধরের অভিযোগ বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হবে -ক্রীড়া প্রতিমন্ত্রী জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে মান্দায় এমপি ফ্যান ও নেবুলাইজার বিতরণ ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য

মহামারী করোনা বিশ্ব অর্থনীতির ক্ষতি প্রায় ৯ লাখ কোটি ডলার: এডিবি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৫ মে, ২০২০
করোনায় বিশ্বে ক্ষতি

মহামারী করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতিতে ৫ দশমিক ৮ ট্রিলিয়ন থেকে ৮ দশমিক ৮ ট্রিলিয়ন কোটি মার্কিন ডলার ক্ষতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এডিবি। অর্থাৎ করোনায় ক্ষতি হতে পারে ৫ লাখ ৮০ হাজার কোটি থেকে ৮ লাখ ৮০ হাজার কোটি ডলার (এক ট্রিলিয়ন সমান এক লাখ কোটি)।

আজ শুক্রবার (১৫ মে) বিশ্ব অর্থনীতি নিয়ে প্রকাশিত ‘পটেনশিয়াল ইকোনমিক ইমপ্যাক্ট অব কোভিড–১৯’ শীর্ষক এক প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গত মাসেও সংস্থাটি করোনায় আর্থিক ক্ষতির একটি পূর্বাভাস দিয়েছিল।

সংস্থাটি জানায়, করোনার উৎপত্তিস্থল চীনের অর্থনৈতিক ক্ষতি দাঁড়াবে ১ দশমিক ১ ট্রিলিয়ন থেকে ১ দশমিক ৬ ট্রিলিয়ন বা ১ লাখ ১০ হাজার কোটি থেকে ১ লাখ ৬০ হাজার কোটি ডলার। আর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই আর্থিক ক্ষতি দাঁড়াবে ১ দশমিক ৭ ট্রিলিয়ন থেকে ২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার।

এডিবির মতে, দক্ষিণ এশিয়ার মোট দেশজ উৎপাদনে (জিডিপি) করোনায় ক্ষতির পরিমাণ দাঁড়াবে ১৪ হাজার ২০০ কোটি থেকে ২১ হাজার ৮০০ কোটি ডলারের কাছাকাছি।

বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশে করোনা মোকাবেলায় কঠোর বিধিনিষেধের কারণে এবার দক্ষিণ এশিয়ার জিডিপি ৩ দশমিক ৯ শতাংশ থেকে ৬ শতাংশ কমবে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরিস্থিতিতে এডিবি এমন পূর্বাভাস দিলো।


এ ক্যটাগরির আরো খবর..