× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মধুমাস যাত্রা শুরু করল সবুজ গোলাপী আভার লিচু নিয়ে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৫ মে, ২০২০
মধুমাস যাত্রা শুরু করল

আজ পহেলা জৈষ্ঠ্য। মধুমাস যাত্রা শুরু করল সবুজ গোলাপী আভার লিচু নিয়ে। গাছে গাছে থোকায় থোকায় কাঁচা পাকা আম লিচু জাম জামরুল খেজুরের দুলনি মন মাতানো সৌরভ আর রাধাচুড়া কৃষ্ণচুড়া গগণচুড়ার বর্ণিল আবিরের বিচ্ছুরণ জানান দিচ্ছে মধুমাসের। এ মাসে সর্বত্র থাকে রসালো শাঁসালো মধুফলে ভরা। তাই মধুমাস হিসাবে জায়গা করে নিয়েছে। এবার মাসটি এসেছে ভিন্ন মাত্রা নিয়ে। মহামারি করোনাভাইরাসের আতঙ্ক চারিদিকে। যার প্রভাব পড়েছে আম বাগানেও।

বেড়েছে তাপমাত্রা। মানুষ পশু পাখী হাঁসফাঁস করছে। চৈত্র বৈশাখে চলে আসে তরমুজ, বাঙ্গি, বেল, পাকা পেঁপে। আর তা পরিপূর্ণতা লাভ করে জৈষ্ঠ্যে এসে। কারণ এ সময় সর্বত্র নজরে পড়ে ফলের রাজা আম লিচু বাঙ্গি জাম জামরুল তালশাঁস খেজুর আর কাঠাল। আর সেজন্য জৈষ্ঠ্যকে মধুমাস হিসাবে অভিহিত করা হয়েছে। অন্যকোন মাসে এত ফলের অধিক্য নজরে পড়ে না।

 যদিও এগুলো তেমন রসালো কিংবা শাঁসালো নয়। ক্ষণিকের অতিথি হিসাবে রসালো শাঁসালো লিচু আসতে আরো কদিন দেরী আছে। এখন হাটে বাজারে ছড়াছড়ি কাঁচা আমের। জৈষ্ঠের শুরুতে বৈশাখের শেষ দিকে এসে ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টি দাপট দেখানোয় প্রচুর আম লিচু ঝরে পড়েছে। এত আম ঝরেছে তা কেনার মত লোক নেই।

মধুমাস শুরু হলেও এই রসালো শাঁসালো ফল আর কটাদিনের মধ্যে আম রসিকদের কাছে চলে আসবে। মধুমাস শুরু হয়েছে বিভিন্ন ধরনের গুটি আম দিয়ে। আর বনেদি জাতের মধ্যে এসেছে গুটি গোপাল। ক’দিনের মধ্যে চলে আসবে গোপাল, খিরসা পাতি, রানী পছন্দ, মোহনভোগ আর একটু ভাব নিয়ে চলা ল্যাংড়া। নামে ল্যাংড়া হলেও এর কদরের দিক দিয়ে অনেক এগিয়ে। এর মাঝে চলে আসবে বিভিন্ন নাম ও স্বাদের আম। আম রাজ্যের নাজির উজির প্রজাদের আগমন শেষে আসবে আমের মহারাজা ফজলী। গায়ে গতরে এর আকারের কারণে নামের প্রতি সুবিচার রয়েছে। শেষে আসে আশ্বিনা।


এ ক্যটাগরির আরো খবর..