× Banner

মেহেরপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুরঃ বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১০ টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ.কে আজাদ সাগর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা। এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শহর ছাত্রলীগের সভাপতি আরিফ শেখ, সাধারণ সম্পাদক মোঃ মিথেন, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ ইমতিয়াজ জুলফিকার, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক পরাগ প্রমুখ। এসময় সেখানে ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..