× Banner
সর্বশেষ
২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ক্ষতিগ্রস্তদের ঋণ বিতরণে স্থানীয় কৃষি ঋণ কমিটিকে সম্পৃক্ত করার অনুরোধ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মে, ২০২০
করোনা সংকটে ঋণ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষি, খামারি এবং উদ্যোক্তাদের আর্থিক ক্ষতি মোকাবেলায় ঋণ বিতরণে জেলা ও উপজেলায় বিদ্যমান কৃষিঋণ কমিটিকে সম্পৃক্ত করার অনুরোধ জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
গত রবিবার (১০ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের গর্ভনর বরাবর পাঠিয়েছে মন্ত্রণালয়।কৃষি খাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কীমের আওতায় ঋণ বিতরণের ক্ষেত্রে এ উদ্যোগ গ্রহণের জন্য বলা হয়েছে চিঠিতে।
ঋণ বিতরণ কার্যক্রমে স্থানীয় প্রশাসন এবং মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সংযুক্ত করা হলে প্রান্তিক খামারিরা উপকৃত হবে এবং এ কর্মসূচি সফল হবে বলেও চিঠিতে জানিয়েছে মন্ত্রণালয়।
চিঠিতে আরো জানানো হয়েছে, প্রান্তিক পর্যায় থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী বাংলাদেশ ব্যাংক পুনঃঅর্থায়ন স্কীম গঠন ও পরিচালনা নীতিমালা ঘোষণা করলেও প্রান্তিক চাষি, খামারি ও উদ্যোক্তাগণ স্থানীয় ব্যাংক থেকে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও সহযোগিতা পাচ্ছেন না। ঋণ বিতরণে দেখা দিচ্ছে সংশয়। এতে তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ছে।
এ পরিস্থতিতে প্রকৃত চাষি, খামারি ও উদ্যোক্তাদের সহজে ঋণ প্রাপ্তির সুবিধার্থে স্থানীয় কৃষি ঋণ কমিটিকে সম্পৃক্ত করার এ উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রকৃত চাষি, খামারি ও উদ্যোক্তারা ঋণ সুবিধা থেকে বঞ্চিত হলে মৎস্য ও প্রাণিসম্পদ খাত মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এর উদ্দেশ্যে সফল হবে না বলে মনে করছে মন্ত্রণালয়।


এ ক্যটাগরির আরো খবর..