আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: নতুন বছরে ঠাকুরগাঁও সি.এম.আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষে পাঠ্যপুস্তক উৎসব ২০১৬ খ্রিঃ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজাহার আলী জেলা শিক্ষা অফিসার ঠাকুরগাঁও ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ঠাকুরগাঁও-মুকেশ চন্দ্র বিশ্বাস, অনিল কুমার সেন, সভাপতি, সি.এম.আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও।
অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন দীপেন্দ্র নাথ ঝাঁ, প্রধান শিক্ষক, সি.এম. আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন জেলা শিক্ষা অফিসার আজাহার আলী। তিনি বই বিতরণ করার আগে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বর্তমান সরকার দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে অগ্রগতির জন্য প্রার্থমিক থেকে শুরু করে দশম শ্রেণি প্রর্যন্ত সরকার বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তুক বিতরণ করছে। কারণ আমাদের দেশের মানুষকে নিরক্ষতা থেকে মুক্তি পাওয়ার জন্য। মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের ও জাতির কল্যাণ বয়ে আনবে। অতএব তোমাদের লক্ষ্য স্থির করে মনোযোগ সহকারে পড়াশোন করা উচিৎ।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক/শিক্ষিকা, কর্মচারী সহ বিভিন্ন শ্রেণির ছাত্রীরা।