পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।। পাইকগাছায় যৌন নিপিড়নের অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ লম্পট রেজাউল নামে এক ব্যক্তিকে আটক করেছে।
অভিযোগে জানাযায়, উপজেলার গদাইপুর ইউনিয়নের কচুবুনিয়া গ্রামের সেলিম সরদারের কন্যা (২২) কে প্রতিবেশী বাইশারাবাদ গ্রামের মৃত নিয়ামত সরদারের পুত্র রেজাউল সরদার (৩৫) প্রায় সময় বিভিন্ন অঙ্গভঙ্গিতে উত্যক্ত করিত। যা নিয়ে সেলিম সরদার রেজাউলের পরিবারকে জানায়। এনিয়ে রেজাউল ক্ষুদ্ধ থাকে।
শুক্রবারের বিকালে সেলিম সরদারের কন্যা বাড়ির পাশে লীজঘেরে যাওয়ার পথে লম্পট রেজাউল জোর করে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন নিপিড়ন করে।
এ ঘটনায় ভিক্টিম নিজে বাদী হয়ে রেজাউলকে আসামী করে পাইকগাছা থানায় মামলা করেছে। মামলা নং-২,তারিখ ২/৫/২০২০,জি-আর- ১৪২/২০। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিন্টু মিয়া আসামী রেজাউলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। ওসি মো: এজাজ শফী জানান, যেহেতু মামলা হয়েছে তদন্ত স্বাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।