× Banner
সর্বশেষ
তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ইউরোপ সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন অঙ্গীকার, বাণিজ্য ও বিনিয়োগে জোরদার বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী

জামায়াতের নাশকতার পরিকল্পনা ছিল ৫ জানুয়ারি ঘিরে

admin
হালনাগাদ: রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: নাশকতার পরিকল্পনা ছিল জামায়াতের নির্বাচনের বছরপূর্তি ও ৬ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধী মতিউর রহমান নিজামীর চূড়ান্ত রায়কে ঘিরে। শনিবার রাজধানীর রামপুরা বনশ্রী থেকে কোটি টাকাসহ গ্রেফতার হওয়া দলটির পাঁচ নেতা-কর্মী প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করেছেন।ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

শনিবার বিকেলে বনশ্রীর বি ব্লকের ৬ নম্বর রোডের ১৭ নম্বর বাড়ি থেকে জামায়াতের এই পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে নগদ ১ কোটি ৪৭ হাজার ৫০০ টাকা ও কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।

ডিএমপির উপকমিশনার  (মিডিয়া) মো. মারুফ হোসেন সরদারের স্বাক্ষরযুক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আসামিরা ৫ জানুয়ারিকে সামনে রেখে এবং  যুদ্ধাপরাধী জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর আপিল রায়কে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে এই টাকা তাদের কর্মীদের মধ্যে বিলি করার জন্য সংগ্রহ করেছিল।’

গ্রেফতার হওয়া জামায়াতের পাঁচ নেতা-কর্মী হলেন-  মো. আমিনুর রহমান (৫৬), মো. গিয়াস উদ্দিন (৫৫), শাহাদাতুর রহমান ওরফে সোহেল (৪৩), ওসমান গনি (৪০) ও আবুল হাশেম (৩২)। গিয়াস উদ্দিন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান হিসাবরক্ষক ও রুকন, মো. আমিনুর রহমান কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী হিসাবরক্ষক ও রুকন এবং আবুল হাশেম জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ের পিয়ন।


এ ক্যটাগরির আরো খবর..