× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

অভ্যন্তরীণ সম্পদ আহরণে নির্দিষ্ট নীতি গ্রহণ করতে হবে

admin
হালনাগাদ: শনিবার, ২ জানুয়ারী, ২০১৬

অর্থনৈতিক প্রতিবেদক: এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেছেন, রাজস্ব বৃদ্ধি ও অভ্যন্তরীণ সম্পদ আহরণে নির্দিষ্ট নীতি গ্রহণ করতে হবে। এই সম্পদ আহরণে ব্যবসায়ীদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুক্রবার বিকেলে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন উপলক্ষে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাতলুব আহমাদ বলেন, বাণিজ্য মেলার প্রসার ও প্রচারে এবং ব্যবসা-বাণিজ্য সম্পর্কে ধারণা পেতে বাণিজ্য মেলায় বিভিন্ন সেমিনার ও বিজনেস ম্যাথমেটিকসের আয়োজন করা যেতে পারে। এতে দেশের পণ্য বিশ্বে পরিচিতি লাভ করবে।

তিনি বলেন, পূর্বাচলে বাণিজ্য মেলার স্থায়ী কাঠামো নির্মাণের ফলে মেলা পরবর্তী অপচয় রোধ হবে। রপ্তানির আদেশও ভালো আসবে।

বাণিজ্য মেলা সম্পর্কে তিনি বলেন, এত অল্প সময়ে বাণিজ্য মন্ত্রণালয়ের এত বড় একটা মেলার আয়োজন, সত্যি প্রশংসনীয়। এই মেলার কারণে বিভিন্ন দেশ থেকে আগত দর্শনার্থীরা এ দেশের পণ্য সম্পর্কে ধারণা নিতে পারবেন।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনসহ বিভিন্ন সচিব ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

গতকাল শুক্রবার থেকে ২২টি দেশের অংশগ্রহণে রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য শুরু হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..